শিরীন শারমিন চৌধুরীর জিবনী
শিরীন শারমিন চৌধুরী ১৯৬৬ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। নোয়াখালী জেলার চাটখিলের সিএসপি অফিসার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব রফিকুল্লাহ চৌধুরীর কন্যা তিনি। আর মা ছিলেন ঢাকা কলেজের অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর নাইয়ার সুলতানা। তার নানা ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি সিকান্দার আলী। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানীর পরামর্শক হিসেবে কাজ করছেন।
তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।শিরীন শারমিন চৌধুরী ১৯৮৩ সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৫ সালে এইচএসসি-তে একই বোর্ডে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন।
বাংলাদেশের সুপ্রিম কোর্টে তার ১৫ বছর এডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেইসাথে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন। তিনি আমকি মহিলা আলিম মাদরাসাকে এমপিওভুক্ত করার জন্য নিরলস পরিশ্রম করেছেন এবং এই নারী শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারি ও ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন। যার ফলে উক্ত এলাকার হাজার হাজার মেয়ে শিক্ষার্থী এখন পর্যন্ত এই মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছেন।শিরীন সারমিন বাংলাদেশের প্রথম নারী স্পীকার, দৈনিক প্রথম আলো।আইসিইউ সম্মেলন আয়জনে বাংলাদেশের ভাবমূতী উজ্জ্বল করে শিরীন সারমিন চৌদুরি। বাংলাদেশের সুপ্রিন কোর্টে তার ১৫ বছর এডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেইসাথে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন।
#collectedFacebook.com/jakariaislam24




Post a Comment